হাজীগঞ্জ মডেল হসপিটালের ডা. রনি চন্দ্র মজুমদারের বিরুদ্ধে থানায় নারী কেলেঙ্কারির অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২২ | ১১:২৫
Link Copied Successfully!

হাজীগঞ্জ মডেল হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. রনি চন্দ্র মজুমদারের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে হাজীগঞ্জ মডেল হাসপাতালে ওই নারী ডা. রনি চন্দ্র মজুমদারের খোঁজে রোগী সেজে বোরকা পড়ে গিয়ে তাকে চিহ্নিত করে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে কোনো সুফল না পেয়ে বুধবার বিকেলে ভুক্তোভোগী ওই নারী বাদী হয়ে ডা. রনি চন্দ্র মজুমদারকে নামিও ও মডেল হাসপাতালের তিন থেকে চার জনকে অজ্ঞাত করে একটি অভিযোগ দায়ের করেন।

ঘটনার শুরু বাংলাদেশ মেট্রোমনি ম্যারেজ মিডিয়া থেকে। যশোরের কোতোয়লী থানার নারায়ণ কুমার মন্ডলের মেয়ে দেবীলতা মন্ডল অরুফে অনুপমা মন্ডল পাত্র চাই লিখে সিভি দেয়। সেখান থেকে পরিচয়। এরপর ১৮ই নভেম্বর দেখা করেন খুলনার সোনাডাঙ্গা আবাসিক হোটেলে। ডা. রনি চন্দ্র মজুমদার দেবীলতা মন্ডল অরুফে অনুপমা মন্ডলদেবীলতা মন্ডল অরুফে অনুপমা মন্ডলকে বিয়ে করবেন বলে ওই রাতে হোটেলে একাধিকবার শারিরিক সম্পর্ক করেন তার সাথে।

সেখান থেকে এসে সবকিছু ঠিকঠাক। কয়েকদিন পর ঘুরে যায় ডা. রনির আচরণ! দেবীলতা মন্ডল অরুফে অনুপমা মন্ডলের সাথে কথা বলতে ও দেখা করতে অপারগতা প্রকাশ করেন। পরে ডা. রনি চন্দ্র মজুমদারের খোঁজে মঙ্গলবার রাত ১১টায় হাজীগঞ্জ মডেল হাসপাতালে পৌঁছায় দেবীলতা মন্ডল অরুফে অনুপমা মন্ডল।

বিজ্ঞাপন

ডা. রনির খোঁজে হাজীগঞ্জ মডেল হাসপাতালে আসলে অভিযোগে উল্লেখ করা অজ্ঞাত আসামীরা তিনশ টাকা মূল্যের অলিখিত একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেয় এবং তার সাথে থাকা নগদ ১০ হাজার টাকা, ১০ আনা ওজনের একটি গলার চেইন, ছয় আনা ওজনের কানের দুল চিনিয়ে নিয়ে মারধর করে চেম্বার থেকে বের করে দেয় বলে অভিযোগে উল্লেখ করেন।

ভুক্তভোগী ও-ই নারী অভিযোগে আরো উল্লেখ করেন, চেম্বার থেকে বের করে দিলে সে কয়েকটি ঘুমের ট্যাবলেট খেয়ে অজ্ঞান হয়ে গেলে অভিযোগ উল্লেখিত অজ্ঞাত তিন চার জন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়। মধ্যরাতে জ্ঞান ফিরলে দুইজন ব্যাক্তি তাকে উদ্ধার করে হাজীগঞ্জ আহামাদিয়া আবাসিক হোটেলে রাখে। পরে সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

এই বিষয়ে কথা বলতে হাসপাতাল কর্তৃপক্ষের কেউই সাংবাদিকদের সাথে কথা বলেনি এবং ডা. রনি চন্দ্র মজুমদারকেও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা