কোরআনের হাফেজ হলেন ধেররার নাজমুল 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২২ | ৩:৫২
Link Copied Successfully!
দেড় বছরে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন বায়তুল ফোরকান হেফজো ও এতিম খানা’র শিক্ষার্থী মো. নাজমুল হাসান(১৩)।
পবিত্র কোরআনই একমাত্র কিতাব, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয়। কোরআনে কারিম মুখস্থকারীর জন্য মহান আল্লাহর পক্ষ থেকে নানান পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। একাধিক হাদিসে কোরআন তেলওয়াতকারী, কোরআনের হাফেজ ও কোরআনের ধারক-বাহকদের মার্যাদার কথা বলা হয়েছে। এসব হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, পবিত্র কোরআনের ধারক-বাহকদের সম্মানের কথা।
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্মের প্রতি মমত্ববোধ এবং আল্লাহতায়ালার সন্তুষ্টির জন্য নিজে যেমন কোরআন তেলাওয়াত শিখেন, তেমনি সন্তানদের শেখান। অনেকে আবার সন্তানদের পবিত্র কোরআনের হাফেজ বানান।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২৩শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে হেফজ সম্পন্ন করো মো. নাজমুল হাসান। নাজমুল হাসান হাজীগঞ্জ পৌরসভার ধেররা রহিম উদ্দিন হাজী বাড়ীর বাসিন্দা মো. কাশেমের ছেলে।
শুক্রবার নিজ গ্রামের জামে মসজিদে উপস্থিত মুসুল্লিদের কোরআন তেলওয়াত করে শুনিয়েছেন এই ক্ষুদে হাফেজ।
পরে এলাকাবাসীর পক্ষে মো.রাকিবুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম, আহসান, জুলাস মোল্লা, মামুন বেপারীসহ আরো অনেকেই ফুলের মালা দিয়ে সদ্য হেফজ সম্পন্ন করা নাজমুল হাসানকে বরণ করে নেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা