হ্যাট্টিক করলেন মেয়র লিপন, চমক দেখালেন সুজন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২২ | ৫:১০
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে।

সম্মেলনে তৃতীয় বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়ে হ্যাট্টিক করলেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন।কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে সাধারণ সম্পাদক পদে চমক দেখালেন হায়দার পারভেজ সুজন।

শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব উল আলম লিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তৃতা করেন হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।

বিজ্ঞাপন

অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্ল্যাহ আখন্দ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।

প্রথম অধিবেশন শেষে শুরু হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রার্থীদের পক্ষ বিপক্ষে প্রস্তাব ও সমর্থন। এতে সভাপতি পদে বিনাপ্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়ে হ্যাট্টিক করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন। পরে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থী হায়দার পারভেজ সুজন ও জহিরুল ইসলাম মামুনের পক্ষে ভোটাভুটি হয়। এতে হায়দার পারভেজ সুজন ১৭৪ ভোট ও ১২০ ভোট পান জহিরুল ইসলাম মামুন।

শেষে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজি হায়দার পারভেজ সুজনকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এদিকে শনিবার হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা