মতলব উত্তরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২২ | ৪:৩৩
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা পরিষদের তহবিলের অর্থায়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ. কুদ্দুস।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। সরকার ভিশন ২০২১ বাস্তবায়নে নতুন নতুন কৃষি প্রযুক্তি কৃষকদের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, দেশে এখন খাদ্য ঘাটতি নেই। বর্তমান সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ম্ভরতা অর্জন করেছে। এটা হয়েছে কৃষকদের জন্য। তিনি বলেন, দেশে সরিষার ফলন বাড়াতে হবে। তিনি বিনামূল্যে পাওয়া সার ও বীজ যথাযথভাবে কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা