পতাকা বিক্রয় করে আহার যোগান ছোট্ট ইমন!

হোসেন বেপারী
আপডেটঃ নভেম্বর ২১, ২০২২ | ৬:৪০
Link Copied Successfully!
যে বয়সে থাকার কথা বিদ্যালয়ে সহপাঠীদের সাথে, সে বয়সেই কিনা সংসারের দায়িত্ব নেন নিজের কাঁধে তুলে। বছর কয়েক আগে ক্যান্সারের কাছে হার মেনেছেন ছোট্ট এই ইমনের বাবা মোহন।
সেই থেকেই পড়াশোনায় ঘটলো তার বিঘ্ন। এখন পরিবারের আহার জোগাড় করতে মায়ের পাশাপাশি ছোট্ট এই ইমন দুই দেশের পতাকা ক্রয় করে নিজেই বিক্রয় করছেন বাজারে ঘুরে।
সোমবার দুপুরে ছোট্ট এই ইমন পতাকা হাতে বিক্রয় করতে দেখা গেছে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে। ১০বছর বয়সী ছোট্ট এই ইমনের বসবাস হাজীগঞ্জ উপজেলার সুদিয়া রেললাইনের পাশ্বে।
ইমনের সাথে কথা বলে জানা গেছে, ক্যান্সারের কাছে হার মেনে বাবাকে হারিয়েছে ইমন। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে অভাবের তাড়নায় পাক-প্রাথমিকের গন্ডি পেরোতে পারেনি ইমন। তার মা অন্যের বাসায় কাজ করে তাই মায়ের পাশাপাশি আহার যোগাড় করতে আট টাকা দামে ১৯টি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা ক্রয় করে বাজারে হেঁটে বিক্রয় করছেন।
ছোট্ট এই ইমনকে পতাকা বিক্রয় করতে দেখে অপ্রয়োজনেও পতাকা ক্রয় করছেন অনেকে। ফুটবল টিম আর্জেন্টিনা টিমকে ভালোবেসে ও ছোট্ট এই শিশুটিকে দেখে পতাকা ক্রয় করেন স্থানীয় সাংবাদিক খালেকুজ্জামান শামীম। অন্য কিছুতে জড়িয়ে না পড়ে হালাল পথে জীবিকা নির্বাহ করছেন দেখেই পতাকা ক্রয় করেন তিনি।
তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় ইমন। বিশ্বকাপের উম্মাদনা শেষ হবে, কিন্তু ইমনের পেশা আর বেড়ে উঠার গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে জানা নেই ইমনের।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ