হাজীগঞ্জ পৌর মেয়র ও কাউন্সিলরের বিরুদ্ধে নারী কাউন্সিলরের সংবাদ সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ৩, ২০২২ | ৬:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন ও কাউন্সিলর মনির হোসেন কাজীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার এবং তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়।

আনিত লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করে তিনি মিনু আক্তার বলেন, আমি ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর। আমি গত ৩১ তারিখে আমার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছিলাম, অনেকে সেই পোস্ট নিয়ে অনেক মন্তব্য করেছেন। আল্লাহর কসম করে বলছি আমি যা বলছি সব সত্য।

৩১/১০/২০২২ তারিখে আমি মাসিক মিটিংয়ে উপস্থিত থাকলেও হাজিরা খাতায় স্বাক্ষর দিতে দেননি আমি যে মিটিংয়ে উপস্থিত হয়েছি তা পৌরসভার সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে, এমনকি ওনার আস্তাভাজন বিভিন্ন কাউন্সিলর দিয়ে আমাকেও হুমকি দিয়ে আসছেন। এমনকি আমি যদি ওনার কথা মতো না চলি তাহলে আমাকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করবেন। উনি যে আমাকে কুপ্রস্তাব দিয়ে ইজ্জত হানির চেষ্টা করেছেন আমার সহকারী কাউন্সিলর ভাই ও বোন তারা সব কিছু জানতেন।

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিনু আক্তার বলেন, কাউন্সিলররা আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি যাতে আর বাড়াবাড়ি না করি। কিন্তু মেয়র ক্ষমা চায়নি। আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি কোর্টে অনেকবার গিয়েছি কিন্তু কোন আইনজীবী মামলা নেয়নি। আমি হাজীগঞ্জ থানায় গিয়েছি, সেখানকার দারোগা নাজিম আমাকে বলেছে, আপনার মামলা থানায় নিবে না। তারা যে মিছিল করেছে, তা সম্পূর্ণ মিথ্যা।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন মিনু আক্তারের স্বামী নূরে আলম। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সোহেল রুশদী, মির্জা জাকির, এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে