শাহরাস্তির ঠাকুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২২ | ৭:৪২
Link Copied Successfully!

শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

জানা যায়, ঘোষিত সময়ে বাজারের ২৪১ জন ভোটারের মধ্যে ২২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষ ভোটে সিনিয়র সহ-সভাপতি পদে হাজী আঃ জাব্বার (আনারস) ১২৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন লিটন (আম) প্রতীকে ৯৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোঃ নাজির হোসেন পাটোয়ারী (বই) ১৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুল হক পাটোয়ারী (কলম) ৮৮ ভোট পেয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনূর আলম মিয়াজী (মোরগ) ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মিজানুর রহমান (কলস) ৮৩ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মুকবুল হোসেন (মোবাইল) ১০১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আঃ আজিজ সর্দার (তালগাছ) ৮১ ও মোঃ জাহাঙ্গীর আলম (তালা) ৩৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ মোঃ আজাদ হোসেন (সিএনজি) ১২৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জিলান মিয়া (মোটরসাইকেল) ৯২ ভোট পেয়েছেন।

দপ্তর সম্পাদক পদে সুজন পাল (টেলিভিশন) ৮৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শেখ ফরিদ (টেবিল) ৭৬ ও সরোয়ার আলম (তলোয়ার) ৫৬ ভোট পেয়েছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আনোয়ার হোসেন (ফুটবল) ১২০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোশারফ হোসেন মুশু (চশমা) ৫৫ ও আরিফ হোসেন (ক্রিকেট ব্যাট) ৪০ ভোট পেয়েছেন।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আঃ লতিফ, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন। প্রিসাইডিং কর্মকর্তা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নেয়াজুর রহমান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পৌরসভার হিসাব সহকারী নজরুল ইসলাম। সার্বিক সহায়তায় ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জয়নাল আবেদীন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মোল্লা, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কাশেম মোল্লা, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রাবেয়া বসরী বকুল, শাহরাস্তি মডেল থানা উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন, মহসীন ভুঁইয়া, জনী দে, জুলফিকার আলী, আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স।

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত