স্বামী বিদেশ যাওয়ার পর স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়িতে অনশন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২২ | ৭:১৫
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে স্ত্রী স্বীকৃতির দাবীতে এক নারী তার স্বামীর বাড়িতে অনশন ও অবস্থান করেছে।

মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। টানা ৬ ঘন্টা অবস্থান করার পর রাতে ওই নারীর স্বজনরা তাকে নিজ বাড়ি চাঁদপুরের শাহারাস্তিতে নিয়ে যায়।

অনশনকারী চাঁদপুরের শাহারাস্তি উপজেলার দক্ষিণ সূচীপাড়া ইউনিয়নের সাবেক শিক্ষক শামছুল হকের মেয়ে শারমিন আক্তার (২৪) গত মঙ্গলবার  বিকালে জেলার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর পাটওয়ারী বাড়িতে সহিদুল্ল্যা পাটওয়ারীর ছেলে প্রবাসী আ: আউয়াল এর স্ত্রী দাবী করে হাজির হয়।

বিজ্ঞাপন

শারমিন আক্তার জানান, পুত্রবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিতে অনুরোধ আউয়ালের পরিবারের কাছে। কিন্তু তিনদিন আগে পুনরায় প্রবাসে পাড়ি জমান আ: আউয়ালের। আউয়ালের পরিবার তাকে ঘরে নিতে অস্বীকৃতি জানায়, তাই সে ঘরের সামনে বিকাল থেকে অনশন ও অবস্থান
নেয়।

শারমিন আক্তার আরও জানায়, সৌদি প্রবাসী আ: আউয়াল এর সাতে গত ১৩ সেপ্টেম্বর তার শাহারাস্তিতে বিয়ে হয়। এর আগে তার সাথে আউয়ালের মুঠো ফোনে প্রেমের সর্ম্পক তৈরি হয়। কিন্তু আউয়াল তাকে ঘরে না তুলে তিন দিন পুর্বে পুনরায় প্রবাসে চলে যাওয়ায়, তিনি বাধ্য হয়ে পুত্রবধূর মর্যাদার জন্য শশুড় বাড়িতে আসেন।

অন্যদিকে আ: আউয়ালের পিতা বৃদ্ধ সহিদ উল্যা জানান, তার ছেলে দেশে আসার পর তাকে কৌশলে শাহারাস্তি ডেকে নিয়ে জোর পুর্বক বিয়ে করতে বাধ্য করে শারমিন ও তার পরিবার। এনিয়ে অনেক ঘটনা ঘটে। সর্বশেষ আউয়াল বিদেশ চলে যাওয়ার পুর্বেও ওই মেয়ের সাথে ঘর
করবে না বলে নিশ্চিত করে যায় তাদেরকে। ফলে পুত্রবধু হিসেবে মেনে নেয়ার প্রশ্ন উঠে না।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম জানান, ঘটনা শুনে তিনি ওই নারীর সাথে কথা বলেছেন। বিয়ের তথ্য প্রমাণ শারমিনের কাছে ছিল না।

এক পর্যায়ে রাত ১০টার দিকে স্থানীয় ইউপি সদস্য মাসুদ আলম এর সহযোগিতায় শারমিনের পরিবারের সদস্য এসে তাকে শাহারাস্তি নিয়ে যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত