
কচুয়া থানার ওসি তদন্ত হারুন অর রশিদের যোগদান
Link Copied Successfully!


কচুয়া থানার নতুন ওসি তদন্ত হিসেবে মো. হারুন অর রশিদ যোগদান করেছেন।
কচুয়া থানার বিদায়ী ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেনের স্থলে তিনি এ পদে ১৮ অক্টোবর যোগদান করেন। এর আগে তিনি মতলব দক্ষিন থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ২০০৭ সালে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। হারুন অর রশিদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বাসিন্দা। তাঁর পিতা মো. শামছুল হক বেপারী। কচুয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নে ও পেশাগত সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।










