সকাল-সন্ধ্যা হরতাল দুপুরেই প্রত্যাহার করল বিএনপি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৪, ২০২২ | ১:৩৭
Link Copied Successfully!

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ দুজনের মৃত্যুর ঘটনায় জেলা বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা পর্যন্ত চলার কথা ছিল। তবে জনভোগান্তি বিবেচনায় সকাল-সন্ধ্যার কর্মসূচি আধাবেলা পালনের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি। সেই মোতাবেক দুপুর ১২টার সময় হরতাল প্রত্যাহার করা হয়।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর দুপুর ১২টা বাজার ৫ মিনিট আগেই হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে বিএনপির কেন্দ্রীয় ১৩ নেতার উপস্থিতিতে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় এ হরতাল।

বিজ্ঞাপন

সরেজমিন দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে সদর রোড এলাকায় দোকানপাট খোলেনি। দু-একটি রিকশা চলতে দেখা যায়। ভোরে বৃষ্টি হওয়ায় ওই সময় রাস্তায় নামতে পারেনি তারা। পরে বৃষ্টি কমে গেলে রাস্তায় অবস্থান করেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দেন তারা।

ঢাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিনের নেতৃত্বে ১৩ জনের একটি টিম ভোলায় পৌঁছান। তারা আজ নিহতদের বাড়ি যাবেন। এ ছাড়া গত রোববারের সংঘর্ষে অভিযুক্তদের বিষয় অনুসন্ধান করবেন বলেও জানান জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর।

এর আগে বুধবার বেলা ৩টা ১০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন মারা যান নুরে আলম।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত রোববার বেলা ১১টার দিকে ভোলায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচির শুরুতে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং এতে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম মারা যান ও ৩০ জন আহত হন। আব্দুর রহিম সদর উপজেলার দক্ষিণ দীঘলদি ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা।

সূত্র: যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ