
টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নিয়মিত পণ্য বিক্রয় কার্যক্রম আজ সোমবার থেকে শুরু হচ্ছে।
সরকারি সংস্থাটি সোমবার থেকে সারা দেশের এক কোটি পরিবার কার্ডধারীর কাছে পর্যায়ক্রমে ভর্তুকি মূল্যে পণ্য করবে।
আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। শুধু পরিবার কার্ডের মাধ্যমে পরিবেশকের দোকানে বা নির্দিষ্ট স্থানে পণ্য বিক্রি করা হচ্ছে।


রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, এই দফায় নিম্নআয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে।
ঢাকা মহানগরীসহ সারা দেশের নির্দিষ্ট পরিবেশকের দোকান থেকে ভোক্তারা এই পণ্য নিতে পারবেন।
সূত্র: যুগান্তর
H/N







