দাম বাড়ল এলপি গ্যাসের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৪, ২০২২ | ১০:৪৮
Link Copied Successfully!

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ১২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে বেড়েছে ১ টাকা।

এ ছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে অটোগ্যাসেরও দাম বেড়েছে।

রোববার অনলাইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, সৌদি সিপি অনুসারে প্রোপেন ও বিউটেনের দাম ২৫ ডলার কমলেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে। মূসকও বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে প্রতি কেজিতে এক টাকা দাম বাড়ানো হয়েছে।

এর আগে প্রতি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২৪২ টাকা। গত জুন মাসে দাম কমে এ মূল্য নির্ধারণ হয়। এর আগে মে মাসে ছিল এক হাজার ৩৩৫ টাকা।

এদিকে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা করা হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিইআরসির সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ