বালিয়ায় জোরপূর্বক গাছ কেটে ফেলার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২২ | ৯:৩৫
Link Copied Successfully!
চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে জোরপূর্বক অন্যের জমি থেকে গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জমি এবং গাছের মালিক আইনি সহায়তা পেতে ৯৯৯ এ ফোন করলে অভিযুক্তরা কাটা গাছ ফেলে শটকে পরে।

৪ জুন শনিবার সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর বালিয়া গ্রামের নাজির খান বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাজী মোঃ মোফাজ্জল হোসেন খানের পুত্র মোঃ আবুবকর সিদ্দিক জানান, বাড়িতে আমার বাবার ক্রয়কৃত এবং পৈত্রিক সূত্রে পাওয়া দু’টো জমি রয়েছে। বহু বছর ধরে আমরা এই ভূমিতে স্থায়ী বসবাস করে আসছি। বাড়ি চারপাশে খালি জায়গায় অসংখ্য গাছ লাগিয়ে সেগুলো পরিচর্যা করছি। হঠাৎ করেই গত বৃহস্পতিবার  বহিরাগত কিছু লোক আমাদের বাড়ির বড় দুটি গাছ কেটে ফেলে। জিজ্ঞেস করলে তারা জানায়, আমার চাচা বেলাল হোসেন খানের ছেলে জিহাদ খান এবং চাচি গাছগুলো বিক্রি করেছে। বিষয়টি আমার অন্য চাচা-জেঠা এবং চাচাতো ভাইদেরকে জানালে তাদের হস্তক্ষেপে বহিরাগতরা কাটা গাছ ফেলে চলে যায়।

বিজ্ঞাপন

আবুবকর সিদ্দিক আরো জানান, বৃহস্পতিবার সকালে চাচাতো ভাই জিহাদ পূনরায় বহিরাগত লোকজন নিয়ে আবারো ৫/৬টি গাছ কেটে ফেলে। বাধা দিতে গেলে তারা আমাদের উপর চড়াও হয়। আমরা তাৎক্ষণিক আইনি সহায়তা পেতে ৯৯৯ এ ফোন করি। এতে সবগুলো গাছ ফেলে রেখে তারা চলে যায়। এভাবে একের পর এক গাছ কাটা এবং নানাভাবে হয়রানি থেকে পরিত্রাণ পেতে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত জিহাদ খানের পিতা বেলাল হোসেন খান ঘটনার সতত্যা স্বীকার করে বলেন, আমার ছেলে তাঁর মায়ের ওষুধের টাকার জন্য গাছগুলো কেটে ফেলেছে। সে বুঝতে পারেনি এগুলো আমার ভাইয়ের গাছ। বিষয়টি আমরা পারিবারিকভাবে বসে সমাধান করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ