চাঁদপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২২ | ৯:৩০
Link Copied Successfully!

চাঁদপুর শহরের রঘুনাথপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগের ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় একটি চক্র মরিয়া হবার অভিযোগ পাওয়া গেছে। শিশুটির অসহায় পরিবারকে থানায় অভিযোগ না করার জন্যে চক্রটি ভয় ভীতি এবং প্রলোভন দেখাচ্ছে।

৩ জুন শুক্রবার পূর্ব রঘুনাথপুর বেড়িবাঁদের পার্শ্ববর্তী আব্দুল আউয়াল বেপারি বাড়িতে এই ঘটনা ঘটে।

আব্দুল আওয়াল বেপারী বাড়ীর প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানান, আব্দুল আউয়াল বেপারি বাড়ির দিনমজুর নাসির বেপারীর মাদ্রাসায় পড়ুয়া মেয়ের (১০) শুক্রবার সকালে পার্শ্ববর্তী এলাকায় তার খালার বাড়ীতে যায়। পথিমধ্যে পাশ্ববর্তী হাকিম বেপারী (৪৫) তার পিছু নেয়। মেয়েটি বেরিবাদের দক্ষিণ পাশে নাজিম মুক্তারের পরিত্যক্ত মাছের ঘেরের কাছে আসলে তাকে একা পেয়ে পিছন থেকে হাকিম বেপারী (৪৫) জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে মেয়েটি চিৎকার চেচামেচি করলে হাকিম বেপারী পালিয়ে যায়। পরে মেয়েটি কান্নাকাটি করে দৌড়ে বাড়িতে এসে তার মাকে বিষয়টি জানান।

বিজ্ঞাপন

শিশুটির বাবা নাসির বেপারী জানান, আমার মেয়ে শুক্রবার সকালে খালার বাড়িতে যাওয়ার সময় এ ধরনের ঘটনা ঘটে। তখন আমি বাড়িতে ছিলাম না। পরে ঘটনাটি জানতে পেরে সাথে সাথে বাড়ির ও এলাকার মুরব্বিদেরকে জানাই। মুরব্বীরা এলাকায় বসে এই ঘটনার বিচার করে দিবে বলে আমাকে থানায় অভিযোগ করতে বারণ করে।

এলাকার মুরুব্বি দাবিদার আনু ব্যাপারীর সাথে কথা হলে তিনি জানান, আমি ঘটনাটি জেনেছি, নাসির বেপারী আমাদের কাছে বিচার দিয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। এটা আমাদের এলাকার ইজ্জত, আমরা এলাকায় বসেই এই ঘটনার সমাধান করব।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এমন কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে বিষয়টির ব্যাপারে আমরা খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ