করোনায় আক্রান্ত যা করোনীয়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ১৪, ২০২০ | ৯:১৬
Link Copied Successfully!

পপুলার বিডি নিউজ ডেস্ক

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিশেষজ্ঞরা এর লক্ষণগুলোর কথা জানিয়েছেন। তবে বর্তমানে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হলেও লক্ষণ প্রকাশ পাচ্ছে না। অথচ লক্ষণ দেখা দেওয়ার আগে তিনি যাদের সংস্পর্শে যাচ্ছেন বা যাবেন, তারাও আক্রান্ত হতে পারেন। সে কারণে আগে থেকেই জানা দরকার যে আপনি আক্রান্ত হয়েছেন কি না।
কলম্বিয়া ইউনিভার্সিটির চিকিৎসা কেন্দ্রের ডাক্তার ডেভিড বাচহোল এবং ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ডা. উইলিয়াম হিলম্যান এ সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। সেসব জেনে নিতে পারেন-
করোনাভাইরাসে এরই মধ্যে কেউ আক্রান্ত হয়েছে কিনা, তা জানার উপায় কী?
ডা. উইলিয়াম হিলম্যান বলেন, এ ব্যাপারে আমরা করোনা পরীক্ষার পরামর্শ দেব না। আপনি কেবল অসুস্থ হওয়ার লক্ষণ দেখলে পরীক্ষা করাবেন। এজন্য করোনার লক্ষণগুলো দেখে নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারেন।
তবে অন্য গবেষকরা এরই মধ্যে জানিয়েছেন, জিহ্বায় স্বাদ না থাকা এবং গন্ধ নেয়ার অনুভূতি চলে যাবে করোনা আক্রান্ত হলে। সেই সঙ্গে জ্বর, কাশি ও গলাব্যথা থাকতে পারে। এমনকি শ্বাসকষ্টও হতে পারে।
আমার কি করোনা হতে পারে?
হিলম্যান বলেন, যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগ, বিশেষ করে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। জ্বর, পেশিতে ব্যথা, স্বাদ হারিয়ে যাওয়া এবং গন্ধ না পাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
কত সংখ্যক লোকের লক্ষণ দেখা দিচ্ছে?
কলম্বিয়া ইউনিভার্সিটির চিকিৎসা কেন্দ্রের ডাক্তার ডেভিড বাচহোল বলেন, কেবল অসুস্থদের করোনা রোগের লক্ষণ দেখে পরীক্ষা করা হচ্ছে। সে কারণে এটি স্পষ্ট করে বলা সম্ভব নয়। তবে আইল্যান্ডে দেখা গেছে, সেখানকার ৫০ শতাংশ করোনা আক্রান্তের শরীরে লক্ষণই দেখা দেয়নি। অথচ তারা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।
গবেষকরা বলছেন, বিশ্বে অন্তত ৮০ শতাংশ আক্রান্তের শরীরে করোনার লক্ষণ প্রকাশ পাচ্ছে না।
আক্রান্ত ব্যক্তিরা কি অন্যদের সংক্রমিত করতে পারে?
হিলম্যান বলেন, আক্রান্ত হওয়ার অন্তত ১৪ দিন লাগতে পারে লক্ষণ প্রকাশ পেতে। এই সময়ের মধ্যে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন। তবে ঠিক কোন পদ্ধতিতে একজন থেকে আরেকজন আক্রান্ত হচ্ছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এটি ছড়াতে পারে।
এরই মধ্যে গবেষকরা দেখিয়েছেন, আক্রান্ত ব্যক্তির বসবাসের স্থানেও করোনার জীবাণু থাকে। সে ক্ষেত্রে ওই স্থানে অবস্থান করলে কিংবা আক্রান্ত ব্যক্তির ব্যবহারের জিনিস স্পর্শ করলেও ঝুঁকি থাকে।
দুরুত্ব বজায় রাখার বিষয়টা কেমন হবে?
উইলিয়াম বলেন, শারীরিকভাবে সবাইকে দূরত্ব বজায় রাখতে হবে। কারণ, কেউ যে আক্রান্ত হবে না, সেই নিশ্চয়তা নেই।
আমি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকলে অন্যদের জানাবো?
ডেভিড বাচহোল বলেন, অবশ্যই জানাতে হবে। নিজের পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের সচেতন করতে হবে। নিজে অন্তত ১৪ দিন আইসোলেশনে থেকে অন্যদেরও আইসোলেশনে থাকতে বলা দরকার। কারণ, করোনায় আক্রান্ত হলেই লক্ষণ প্রকাশ পায় না। লক্ষণ নেই মানেই করোনা নেগেটিভ নয়, পজিটিভ হওয়া সত্ত্বেও করোনার লক্ষণ দেখা নাও দিতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ