অবহেলিত জনপদের সাহিত্যের কথা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৯, ২০২১ | ১:১৫
Link Copied Successfully!

কুড়িগ্রাম নামটি উচ্চারিত হবার সাথে সাথেই মানুষের মনে একটা ছবি ভেসে ওঠে। বন্যা, অভাব, শীত আর খড়ায় ভাঙা থালি আর ছেড়া থলে হাতে পথে ঘাটে মানুষের আহাজারীর নামই কুড়িগ্রাম। আসলে চিত্রটা যে ভিন্ন সেখবর শহরের ভদ্রপাড়ায় খুব একটা পৌঁছায়নি। প্রযুক্তির সুবাদে এখন দু’চারজনের কথা সামনে চলে এলেও বাকিরা এখনো গহিণে লুকিয়েই আছেন।

আমাদের কাছে খবর নেই কুড়িগ্রামেরই সন্তান শ্রীকৃষ্ণ জীবন দাসের লেখালেখির কথা। তিনি ছিলেন রাজা রামকৃষ্ণের সভাসদ। তাঁর লেখা ‘দূর্গামঙ্গল’ বা অম্বিকামঙ্গল ১২২৬ বঙ্গাব্দে প্রকাশিত হয়। বহুল আলোচিত ‘ভগবতির শতনাম’ পালাগানটি কুড়িগ্রামের বাহারবন্দ পরগনার উলিপুর থেকে ১২৪৩ বঙ্গাব্দে আবিস্কৃত হয়। এ সকল গান হিন্দু মুসলিম উভয় কুলের গিদালগন পরিবেশণ করতেন। নদী ঘেড়া রৌমারীর কশব উদ্দিন মোক্তার সাহিত্যে অবদান রাখেন। তার প্রকাশিত একটি পুস্তক ব্রিটিশরাজ বেআইনী ঘোষণা করেছিল।

সৈয়দ শামসুল হকের কথা আমরা জানি। পা ফাটা দাদওয়ালা জনপদ থেকে ঢাকায় আশ্রিত হওয়া একজন কিশোর ঢাকার তাবদ জাদরেলেদের ছাপিয়ে সেই ষাটের দশকেই প্রভাবশালী হয়ে উঠেন। তাঁর কৃত সাহিত্য তাঁর অনুকুলে অন্যদের জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। মাত্র ২৯ বছর বয়সে বাংলা একাডেমি পুরুস্কার তাঁর হাতে উঠেছিল। যাঁর ঝুলিতে স্বাধীনতা পদকসহ দেশের সবগুলো সর্বোচ্চ বেসরকারি পদক। তাঁর পিতা চিকিৎসক সৈয়দ সিদ্দিক হোসেন নিজেও লিখতেন। সেই যুগে তিনি চিকিৎসা ও সামাজিক বিষয় নিয়ে ছ/সাতখানা পুস্তক লিখেছিলেন।

বিজ্ঞাপন

লালসালুখ্যাত সৈয়দ ওয়ালিউল্যাহ এই কুড়িগ্রামে তাঁর বালক বেলায় সাহিত্যের সূচনা করেছিলেন। তিনি দশম শ্রেণি পর্যন্ত কুড়িগ্রাম শহরে পড়ালেখা করেছেন। কবি শেখর কালিদাস এই কুড়িগ্রামের উলিপুরে ১৯২০ থেকে ১৯৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত মহারাণী স্বর্ণময়ী স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯২০ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের অধিবেশনে তিনি উলিপুরের মহারানী সত্যবতীর জীবনী অবলম্বনে একটি অনন্য কবিতা লিখে উপস্থিত সকলকে চমৎকৃত করেছিলেন।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা