
বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভাধীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দিলে সে মারাত্বক আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
জানা যায়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুটি অন্যান্য শিশুর সাথে খেলা শেষে বাসায় ফিরছিল। ওইসময় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সার নিচে চাপা পড়ে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।































