POPULAR BD NEWS
Popular BD News Logo

অটোরিকশা চাপায় প্রাণ গেল শিশুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ | সময়: ৫:১৩ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় রবিউল আউয়াল (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

 বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভাধীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে একটি অটোরিক্সা শিশুটিকে চাপা দিলে সে মারাত্বক আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

জানা যায়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিশুটি অন্যান্য শিশুর সাথে খেলা শেষে বাসায় ফিরছিল। ওইসময় দৌড়ে রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সার নিচে চাপা পড়ে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন