চারটা পর্যন্ত দোকানপাট খোলা থাকার নতুন নির্দেশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৬, ২০২০ | ১০:১৭
Link Copied Successfully!

৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৬ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমলগুলো চালু থাকবে। তবে তা অবশ্যই বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আগামী ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই চলবে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন)।

সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এসব তথ্য জানা গেছে। নিয়ম মেনে দোকানপাট, শপিংমল চালু রাখার আগের নির্দেশনার মেয়াদ শেষ হয়েছে সোমবার।

বিজ্ঞাপন

করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে। শুধু গ্রিন জোনেই দোকানপাট, শপিংমল খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনায় বলা হয়, হাটবাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকানপাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা