চাঁদপুরে জাহাজে সাত খুন

একজনের পক্ষে সাতজনকে হত্যা সম্ভব না: রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কোহিনুর বেগম

ইরফানকে কারাগারে প্রেরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ১, ২০২৫ | ৭:১০
Link Copied Successfully!
চাঁদপুরে জাহাজে সাত খুনের মাস্টার মাইন্ড  আকাশ মন্ডল ওরফে ইরফানের রিমান্ডে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য। তার একজনের পক্ষে সাতজনকে হত্যা করা সম্ভব না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. কোহিনুর বেগম।
মঙ্গলবার দুপুরে ইরফানকে চাঁদপুর জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাংবাদিকদের এ তথ্য জানান।
আইনজীবী আদালতে ইরফানের জবানবন্দির বরাত দিয়ে বলেন, আকাশ মন্ডল ওরফে ইরফান সাত খুনের ঘটনার সম্পৃক্ততা স্বীকার করে স্বেচ্ছায়  আদালতে জবানবন্দি দিয়েছে।
এর আগে জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত গেলো বুধবার সন্ধ্যায় তাকে সাত দিনের রিমান্ড দেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা হাইমচরের হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালাম খাঁন।

 

এরআগে কুমিল্লা র্যাব-১১ চাঁদপুর  নৌ-অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে হস্তান্তর করে। ওইসময় নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান গ্রেফতারকৃত আসামী ইরফানকে বুঝে নেয়। পরে তাকে চাঁদপুর আদালতে তোলা হলে জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড চান পুলিশ।  আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে।
গেলো মঙ্গলবার রাতে জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সোমবার সার বোঝাই আল বাখেরা জাহাজে সাতজনের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আহত জুয়েল এখনও চিকিৎসাধীন রয়েছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা