হাজীগঞ্জে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৭, ২০২৪ | ১০:০৪
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তালুকদার এন্টারপ্রাইজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমআ বিশ্ব রোডস্থ কচুয়া সড়কে আর.এম টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মো. আব্দুর রউফ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম সেশনে তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ব্যবসার গুরুত্ব ও ফজিলত বিষয়ে আলোচনা করেন। এরপর দোয়া ও মোনাজাত শেষে ফিতা কেটে টাইলস্ ও স্যানেটারি সামগ্রী বিক্রেতা তালুকদার এন্টারপ্রাইজ নামক এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুফতি মো. আব্দুর রউফ।
এদিন বাদ আছর উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে পবিত্র কোরআন-হাদিসের আলোকে ব্যবসার গুরুত্ব ও ফজিলত তুলে ধরে আলোচনা করেন, মকিমাবাদ তাকওয়া মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. মো. ইয়াহিয়া। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. তামিম হোসেন।
তালুকদার এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. জুয়েল তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সাবু।
মো. ওমর ফারুক ও মো. মনির হোসেনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল কাদের কেবিএফ, মো. সাইফুল ইসলাম, আবু নোমান রিয়াদ, শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মনিরুজ্জামান, আব্দুল হক ও ফরহাদ তালুকদার উপস্থিত ছিলেন।
এছাড়াও আর.এম টাওয়ারের সত্ত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান  শামীমসহ প্রেসক্লাব ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তালুকদার এন্টারপ্রাইজে গ্রেট ওয়াল, চারু, রোসা,  ব্রাইট, কট্টো ব্যন্ড্র’সহ দেশী ও বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন প্রকার টাইলস ও স্যানেটারি মালামাল সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রেতা সাধারণসহ সর্বস্তরের জনসাধারণের তালুকদার এন্টারপ্রাইজ পরিদর্শনের আহবান জানান, সত্ত্বাধিকারী মো. জুয়েল তালুকদার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ