
কথাশিল্পী বুলবুল চৌধুরী আর নেই
Link Copied Successfully!

সময়ের আপোসহীন কথাশিল্পী বুলবুল চৌধুরী। ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। গত ছয় মাস আগে তার ক্যানসার ধরে পড়েছিল।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে নিজ বাসায় সন্ধ্যা ৬. টায় মৃত্যুবরণ করেছেন। তাঁর ছেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুলবুল চৌধুরীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত ছয় মাস ধরে তার জ্বর ও শরীরের ওজন কমে যাচ্ছিল। ফেব্রুয়ারিতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ক্যানসার ধরা পড়ে। ক্যানসার তার শ্বাসযন্ত্রে ছড়িয়ে পড়েছেলো। তিনি কিছু খেতে পার ছিলোনা। কেমো নেওয়ার মতো শারীরিক অবস্থাও ছিলোনা।
তিনি বাংলা কথাসাহিত্যে রুপকার। শিল্পীসত্তার মূল প্লাটফর্ম ‘টুকাকাহিনী ‘গল্প দিয়ে প্রবেশ করলেও সাহিত্যে স্বতন্ত্রধারা তৈরি করেছেন। বিউটিবোডিং আড্ডাস্থল ছিল সাহিত্যচর্চার কেন্দ্রস্থল। জীবন বাস্তবতা ও কল্পনাকৌশলে নুতন সৃজনীশক্তি ধারণ করে বুনন করেছেন সাহিত্য শিল্প আঙ্গিক। পরমানুষ, জীবনের আঁকিবুঁকি, ইতি বৌধির ঘর, অতলের কতকথা ইত্যাদি ।
উল্লেখ্য, বুলবুল চৌধুরী ১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক পেয়েছেন।
H/N




























