
সাহিত্য মঞ্চ’র আয়োজনে ২০ টি বই নিয়ে মাসিক পাঠচক্র


শুক্রবার বিকালে সাহিত্য মঞ্চের আয়োজনে
বিশটি বই, ম্যাগাজিন ও লিটল ম্যাগের আলোচনা নিয়ে অনুষ্ঠিত হলো মাসিক পাঠচক্র।
সাহিত্য মঞ্চ, চাঁদপুর এর ব্যতিক্রমী এই আয়োজন প্রতি মাসের শেষ শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রিয় বইয়ের আলোচনা নিয়ে সংগঠনটির সাথে যুক্ত হতে পারেন যে কেউ।
পাঠচক্রেরর প্রথম আয়োজনে আলোচনা করা গ্রন্থ এবং লিটলম্যাগগুলো হলো নাসিমা আনিসের গল্পগ্রন্থ সদানন্দ মুনিদাস, সেলিনা হোসেনের ঐতিহাসিক উপন্যাস কাঁটাতারে প্রজাপতি, ফ্রাঞ্জ কাফকার উপন্যাসিকা মেটামরফোসিস, শহীদ কাদরীর কবিতাগ্রন্থ আমার চুম্বনগুলো পৌঁছে দিও, মুহাম্মদ ফরিদ হাসান ও কাদের পলাশ সম্পাদিত সংকলন বিস্মৃতির চাঁদপুর, আহমেদ রিয়াজের লাহোর টু গোপালগঞ্জ, আবুল হাসানের শ্রেষ্ঠ কবিতা, বাংলা একাডেমির সাহিত্যপত্র উত্তরাধিকার, ইলিয়াস উদ্দিন পলাশ সম্পাদিত ত্রৈমাসিক সাম্প্রতিক দেশকাল, খালেদ উদ দীন সম্পাদিত লিটলম্যাগ বুনন, মনসুর আজিজ সম্পাদিত আড্ডাপত্র ও মাজহার জীবন সম্পাদিত উঠোন।
পাঠক চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য মঞ্চের সভাপতি মাঈনুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক আশিক বিন রহিমসহ সংগঠনের কলাকৌশলীরা।






























