মতলব উত্তরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

Default User
কামরুজ্জামান হারুন
আপডেটঃ জুলাই ৮, ২০২১ | ৪:২৬
Link Copied Successfully!

মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম মোস্তাকিন(৪)। তার পিতার নাম শফিউল্লাহ, মাতার নাম আমেনা বেগম, লাঙ্গল বন, নারায়ণগঞ্জ।ওই শিশুর পিতা প্রবাসে থাকে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শিশু মুনতাকিনের নানী মর্জিনা বেগম ও মা আমেনা রান্না ঘরে ব্যস্ত ছিলেন।ওই ফাঁকে সে হাটতে হাটতে পুকুর পাড়ে যায়। হ

ঠাৎ সকলের অজান্তেই সে পানিতে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর শিশু মুনতাকিন কে পুকুর থেকে উদ্ধার করে। পরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মোনতাকিন কে মৃত ঘোষণা করে।  একমাত্র সন্তানের মৃত্যুতে মা আমেনা বেগম বাকরুদ্ধ। নানা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে শিশু মোনতাকিনের লাশ দাফনের জন্য নাঙ্গলবন নিয়ে গেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা