মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের খন্দকার কান্দি গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম মোস্তাকিন(৪)। তার পিতার নাম শফিউল্লাহ, মাতার নাম আমেনা বেগম, লাঙ্গল বন, নারায়ণগঞ্জ।ওই শিশুর পিতা প্রবাসে থাকে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শিশু মুনতাকিনের নানী মর্জিনা বেগম ও মা আমেনা রান্না ঘরে ব্যস্ত ছিলেন।ওই ফাঁকে সে হাটতে হাটতে পুকুর পাড়ে যায়। হ
ঠাৎ সকলের অজান্তেই সে পানিতে পড়ে। অনেক খোঁজাখুঁজির পর শিশু মুনতাকিন কে পুকুর থেকে উদ্ধার করে। পরে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু মোনতাকিন কে মৃত ঘোষণা করে। একমাত্র সন্তানের মৃত্যুতে মা আমেনা বেগম বাকরুদ্ধ। নানা বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে শিশু মোনতাকিনের লাশ দাফনের জন্য নাঙ্গলবন নিয়ে গেছে।