আইরিন সুলতানা লিমার দুইটি কবিতা

Default User
আইরিন সুলতানা লিমা, কবি ও শিক্ষক
আপডেটঃ জুন ২৩, ২০২১ | ৪:০৭
Link Copied Successfully!
আইরিন সুলতানা লিমার দুইটি কবিতা

অশোকের সন্ধানে

এখন আষাঢ় মাস
স্নানে স্নানে বেলা ফুরায় তোমার।
তোমার তো তামার শরীর,
আর্দ্রতায় সবুজ প্রলেপ মেখেÑ
ঢেকে রাখে তোমাকে।

আমি তো খুঁজে খুঁজে নাকাল…
এত সবুজ পৃথ্বী! এত ভিড় সবুজের,
কোথায় যে তোমাকে পাই!
কেন যে এত বৃষ্টিপাত তোমার ওপর?
কেন যে এত অশ্রুপাত আমার ভেতর?

বিজ্ঞাপন


স্বপ্নে শিহরণ

বহুদিন ক্লেদ নেই
অবসর যাপন
বহুদিন বিক্রি নেই
ক্রেতাহীন ভুবন
বহুদিন তৃষ্ণা নেই
লোভহীন গতর
বহুদিন স্বপ্নে আছি
ঘুমের ভেতর
বহুদিন পীড়ন নেই
নেই ঘুমহীন যাপন
বহুদিন হাসপাতাল নেই
নেই কামের গতর
বহুদিন বাকিতে বিক্রি নেই
শ্রমের গতর
বহুদিন ধার নেই
বেতনের আশায়
বহুদিন অশান্তি নেই
মালিকের খাতায়
বহুদিন পড়ে আছি
কাম নেই, খিদে নেই
স্বপ্নের ভেতর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা