হাফেজ শামসুদ্দোহা মুন্সীর মৃত্যুতে মাস্টার দেলোয়ার হোসেনের শোক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৪, ২০২০ | ৫:১৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হযরত মাদ্দাহ্ খাঁ (রাহ.) জামে মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. শামসুদ্দোহা মুন্সী চিরবিদায়ে শোক জানিয়েছেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. দেলোয়ার হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি গত এক সপ্তাহ যাবৎ জ্বর সর্দি ও কাশিতে ভুগছিলেন।


বৃহস্পতিবার বিকেল ৬ টায় তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজীউন)। তিনি জীবদ্দশায় ঐতিহ্যবাহী আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (রহঃ) জামে মসজিদের সহকারী ইমাম, কংগাইশ পূর্বপাড়া হাফেজিয়া মাদরাসার প্রায় তিন যুগের প্রধান শিক্ষক, ঐতিহ্যবাহী হাটিলা ঈদগাহ্ ময়দানের ইমাম, হাজারো হাফেজের ওস্তাদ ছিলেন। তিনি হাজীগঞ্জ উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের পশ্চিম হাটিলা মুন্সী বাড়ীর বাসিন্দা।

তার মৃত্যুতে আরও শোক প্রকাশ করেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী ও হযরত মাদ্দাহ্ খাঁ(রাহ.) জামে মসজিদ ও মাজার শরীফের মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ, সাবেক পেশ ইমাম ও খতিব মাও. আব্দুর রব আল ক্বাদরী, খতিব মাও. ফজলুল কাদের বাগদাদী শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তাঁরা। তিনি ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম হাফেজ কামরুজ্জামানের বাবা। মৃত্যুকালে পাঁচ ছেলে ও স্ত্রী সহ তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ