তালু নয়, হাঁচি-কাশির সময় মুখ ঢাকুন বাহু দিয়ে: হু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ২৮, ২০২০ | ৪:৫০
Link Copied Successfully!

মহামারী করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাঁচি-কাশির সময় তালু নয়, বাহু দিয়েই নাক ও মুখ ঢাকা উচিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু এমন পরামর্শ দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য তালু নয়, বাহু দিয়েই নাক ও মুখ ঢাকা সহজ আর বাস্তবসম্মত উপায়।

বিজ্ঞাপন

কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক-মুখ ঢাকতে বলা হচ্ছে?

সাধারণত হাঁচি-কাশির সময় আমরা হাতের তালুকেই ব্যবহার করি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে জলজাতীয় কফ। ওতেই থাকে লাখ কোটি জীবাণু।

আর সেই ড্রপলেটসে যদি কোভিড ১৯-এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে।

বিজ্ঞাপন

তাই তালুর পরিবর্তে যদি বাহুর ব্যবহার হয়, তবে সেই ভয়টা থাকে না। বাহু দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড ১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না।

প্রসঙ্গত মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে টালমাটাল বিশ্ব। দিন যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। পৃথিবীর সব দিকে শুধু লাশ আর লাশ। শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৯০ জনে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ