করোনাভাইরাস থেকে শিশুকে দূরে রাখতে যা করবেন

Default User
স্বাস্থ্য ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৭, ২০২১ | ১১:২২
Link Copied Successfully!

করোনাভাইরাস পুরো পৃথিবীর চিত্র ওলট-পালট করে দিয়েছে। নিঃসন্দেহে এর প্রভাব পড়ছে পুরো বিশ্বের মানুষের ওপরেই। ভুক্তভোগীর তালিকা থেকে বাদ যায়নি শিশুদের নামও। শিশুরা তো আর বড়দের মতো সচেতন হতে পারে না। কোনটা তার জন্য ভালো, কোনটা খারাপ এটুকু বোঝার মতো বয়সও তাদের হয়নি। এক্ষেত্রে বড়দের দায়িত্ব হলো শিশুকে সচেতন করা।

করোনাভাইরাস সম্পর্কে শিশুকে ভালোভাবে বুঝিয়ে বলা উচিত। প্রাণঘাতী এই ভাইরাস আমাদের জন্য কতটা ভয়ংকর, আতঙ্ক না বাড়িয়ে সেটি তাকে বুঝিয়ে বলুন। এমনভাবে বলুন যেন সে সহজেই বুঝতে পারে। করোনাভাইরাসে আক্রান্তের নতুন নতুন খবর মিলছে প্রতিদিন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিশুদের বাইরে হয়তো বের হতে হচ্ছে নানা কারণে। তাই অভিভাবককে থাকতে হবে বাড়তি সতর্ক। শিশুকে করোনাভাইরাস থেকে বাঁচাতে কিছু করণীয় সম্পর্কে জেনে নিন-

নিয়ম মেনে হাত ধোয়া

বিজ্ঞাপন

করোনাভাইরাস থেকে বাঁচতে সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়গুলোর একটি হলো নিয়মিত হাত ধোয়া। তবে যেমন-তেমনভাবে হাত পরিষ্কার করলে কিন্তু হবে না। হাত ধোয়ারও আছে সঠিক নিয়ম। সেই নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে পরিষ্কার করলেই কেবল হাত জীবাণুমুক্ত হবে। অন্তত বিশ সেকেন্ড ধরে সাবান দিয়ে কচলে হাত পরিষ্কার করতে হবে। হাতের দুই পিঠ, আঙুলের খাঁজ পরিষ্কার করতে হবে ভালোভাবে। শিশুকে হাত পরিষ্কারের এই পদ্ধতি শিখিয়ে দিন।

হ্যান্ড স্যানিটাইজ করা

শিশু বাইরে কোথাও গেলে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজ করাতে হবে। জীবাণুমুক্ত থাকতে এটি তার জন্য কেন জরুরি তা তাকে বুঝিয়ে বলুন। তবে হ্যান্ড স্যানিটাইজার শিশুর নাগালের মধ্যে রাখবেন না। আর হ্যান্ড স্যানিটাইজার হাতে ব্যবহার করার পর তাকে কখনোই আগুনের কাছে যেতে দেবেন না।

বিজ্ঞাপন

খেলার সঙ্গীর জ্বর হলে

শিশু যাদের সঙ্গে খেলা করে বা মেলামেশা করে তাদের কারও জ্বর হলে বা করোনার লক্ষণ দেখা দিলে তার থেকে দূরে থাকতে বলুন। এতে আক্রান্ত হওয়ার ভয় অনেকটা কমবে। শিশু যেন এই সময় কারও সঙ্গে হ্যান্ডশেক না করে সেদিকে খেয়াল রাখুন।

বাড়ি জীবাণুমুক্ত রাখুন

শিশু সারাক্ষণ বাড়িতে থাকলেও তাকে নিরাপদে রাখার দায়িত্ব নিতে হবে আপনাকেই। বাড়ির সব আসবাবপত্র পরিচ্ছন্ন রাখুন। মেঝে, দেয়াল, বাথরুম পরিষ্কার করুন জীবাণুনাশক দিয়ে।

মাস্ক পরার গুরুত্ব

শিশুকে মাস্ক পরার গুরুত্ব বুঝিয়ে বলুন। এটি তাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে সে বিষয়েও জানান। হাঁচি-কাশির সময় তাকে মুখে মাস্ক পরে থাকতে বলুন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু