৯ মাসে ১৩৩ মাদক মামলা, গ্রেপ্তার ১৬৮

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ওসি কামরুল হাসানের কঠোর অবস্থান

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ৮:১৮
Link Copied Successfully!

মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কাজ করছে মতলব উত্তর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ দমনে নিয়মিত অভিযান, নজরদারি ও আইনগত ব্যবস্থা জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় গত নয় মাসে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে থানা পুলিশ।

থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত মতলব উত্তর থানায় ১৩৩টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ কেজি ১৪০ গ্রাম গাঁজা, ১০টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ এবং ৩৭৫ মিলিলিটার কেরু মদ। এছাড়া মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্টের মাধ্যমে ৪৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন ওসি কামরুল হাসান। থানা এলাকার বিভিন্ন স্থানে মাদক কারবারিদের গতিবিধি পর্যবেক্ষণ, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান এবং নিয়মিত পুলিশি টহলের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের ধারাবাহিক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং বিপুলসংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি চোরাচালানসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধেও সক্রিয় রয়েছে মতলব উত্তর থানা পুলিশ। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। এ লক্ষ্যেই মাদক ও অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ ক্ষতির কারণ। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মতলব উত্তরকে নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। কোথাও মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য থাকলে পুলিশকে জানালে তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদক একটি সামাজিক ব্যাধি। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

তাদের মতে, মতলব উত্তর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকের উৎস, কারবারি ও সরবরাহকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, ধর্ষককে গণপিটুনি মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ওসি কামরুল হাসানের কঠোর অবস্থান চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১২ বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডে জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম শীঘ্রই উদ্ধোধন: হাজীগঞ্জে অলিপুর ইউনিয়নের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শনে ইউএনও বিদ্রোহী নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, প্রাণ গেল ২৯ শিশুর ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, ভারতে পুতিন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’ মেয়র হই বা না হই, মানব সেবা করে যাবো: হাজী মোশারফ ট্রান্সফরমার চুরির মামলা না নেয়ায় চাঁদপুরের সেই ওসিকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলল আদালত, শাস্তি নিতে সুপারিশ মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে অর্থদন্ড চাঁদপুরে নতুন কুঁড়ির সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান