বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ৭:০২
Link Copied Successfully!

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘বাংলা টিভি’-র চাঁদপুর জেলা প্রতিনিধি (ডিজিটাল) হিসেবে নিয়োগ পেয়েছেন তরুণ সাংবাদিক জাহিদুল ইসলাম।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর মৌচাকের ৮৩ সিদ্ধেশ্বরী রোডে অবস্থিত বাংলা টিভির প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে নিয়োগপত্র, পরিচয়পত্র (আইডি কার্ড) এবং দাপ্তরিক সরঞ্জাম তুলে দেওয়া হয়। নিয়োগপত্র গ্রহণের পর তিনি বাংলা টিভির ডিজিটাল বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা ও সহকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন।

সাংবাদিক জাহিদুল ইসলাম এর আগেও পেশাগত দায়িত্ব পালনে মুন্সিয়ানা দেখিয়েছেন। তিনি মূল ধারার জাতীয় দৈনিক ‘ভোরের আকাশ’ ও ‘বাংলা পোস্ট’-এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি স্থানীয় সংবাদ অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

বিজ্ঞাপন

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় জাহিদুল ইসলাম বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যাগুলো তুলে ধরতে আমি সচেষ্ট থাকব। পেশাগত এই দায়িত্ব পালনে আমি চাঁদপুর জেলার সকল সাংবাদিক ভাই ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, ধর্ষককে গণপিটুনি মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ওসি কামরুল হাসানের কঠোর অবস্থান চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১২ বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডে জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম শীঘ্রই উদ্ধোধন: হাজীগঞ্জে অলিপুর ইউনিয়নের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শনে ইউএনও বিদ্রোহী নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, প্রাণ গেল ২৯ শিশুর ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, ভারতে পুতিন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’ মেয়র হই বা না হই, মানব সেবা করে যাবো: হাজী মোশারফ ট্রান্সফরমার চুরির মামলা না নেয়ায় চাঁদপুরের সেই ওসিকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলল আদালত, শাস্তি নিতে সুপারিশ মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে অর্থদন্ড চাঁদপুরে নতুন কুঁড়ির সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান