মেয়র হই বা না হই, মানব সেবা করে যাবো: হাজী মোশারফ

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২৬ | ৮:৩৮
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন বলেছেন, আমার ৩৮ বছরের রাজনৈতক জীবনে কখনো নিজের দল এবং আদর্শের সাথে বেইমানি করি না। আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং পারিবারিক জীবনের আল্লাহ আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট।

এখন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য চাঁদপুর পৌরসভার মেয়র নয়, পৌরবাসীর খাদেম হওয়ার স্বপ্ন দেখছি।‌ আমি কথা দিচ্ছি, মেয়র হই বা না হই, তাতে কিছুই যায় আসে না। আল্লাহর সন্তুষ্টি আর মানুষের ভালবাসার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রঘুনাথপুর মরহুম হাজী জাফর খান বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাবেক জনপ্রিয় ছাত্রনেতা মোশারফ হোসাইন আরও বলেন, আমি বিএনপি’র একজন সাধারণ কর্মী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।‌ আমাদের জেলা বিএনপির অভিভাবক এবং সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবও চাঁদপুরকে আধুনি, নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।‌ আমিও এই অগ্রযাত্রার একজন সারথি হতে চাই। এমন একটি চাঁদপুর গড়তে চাই, যেখানে আমরা সবাই এক পরিবারের মত বসবাস করবো।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভার নাগরিকরা এখনো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আপনাদের দোয়া এবং সমর্থন পেলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চাই। আল্লাহ যদি আমাকে কবুল করেন‌ তাহলে কথা দিচ্ছি আপনাদের নাগরিক সেবা এবং সম্মান বৃদ্ধিতে বিজয় সর্বোচ্চ দিয়ে কাজ করব। এজন্য আমি আপনাদের দোয়া সমর্থন এবং ভালোবাসা কামনা করছি। ‌আপনাদের পরামর্শ, সহযোগিতা এবং দোয়া আমার পথচলার অনুপ্রেরণা।

মহিলা নেত্রী শারমিন বেগমের পরিচালনায় উঠান বৈঠকে স্থানীয়, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। এ সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন ও নারীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ