মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৩, ২০২৬ | ১১:০৪
Link Copied Successfully!

মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরে মাদকবিরোধী সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। চাঁদপুর শহরের রাজবাড়ি পৌর অডিটোরিয়ামে এ সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ।

সমাবেশ শেষে মাদক বিরোধী বর্ণাঢ্য একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

মাদকের শিকড় উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়ে ডিআইজি আরো বলেন, যাদের প্রকাশ্য জীবিকা নাই কিন্তু মাদক ব্যবসা করে বাড়ি-গাড়ি করেছেন, তাদের কোন ছাড় দেয়া হবে না।

বিজ্ঞাপন

প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো, বিভিন্ন মসজিদের ঈমামদের ভূমিকা রাখার আহ্বান জানান। সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমে চাঁদপুরকে মাদকমুক্ত করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মতলব উত্তরে শিক্ষক সোলায়মানের বিরুদ্ধে নানা অভিযোগ মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উবির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মাদক কারবারির সঙ্গে যোগাযোগ: শাহরাস্তি থানার ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হাজীগঞ্জে ‘অলিপুর ইউনিয়ন’ গঠনের প্রক্রিয়া শুরু বৃত্তিপ্রাপ্ত ৭ শিক্ষার্থী ও ৭ শিক্ষককে সংবর্ধনা দিল জগন্নাথপুর গ্রামবাসী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৫ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে কোষাধ্যক্ষ পদে সিফাতের মনোনয়নপত্র সংগ্রহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে শিল্প সম্পাদক পদে শফিকুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন সাগরিকা ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু কক্সবাজারে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪ সহ-সাধারণ সম্পাদক পদে ফরম তুললেন সাংবাদিক হাসান মাহমুদ চাঁদপুরে ব্যবসায়ী হত্যা : একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল সাবেক এমপি এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম আর নেই হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন থেকে পারিবারিক কারণে সরে দাঁড়ালেন কোষাধ্যক্ষ প্রার্থী মজিবুর রহমান রনি হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা, স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট