ফারুক-ই-আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter
হাইমচর সংবাদদাতা
আপডেটঃ জুলাই ৫, ২০২৬ | ৩:৫১
Link Copied Successfully!

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলার হাইমচর উপজেলার ফারুক-ই-আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসায় “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা ২০২৬” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার সুপার, সহকারী সুপার, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজে সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা