আড্ডা-কবিতা-গান আর পান্তা ভোজনে  চাঁদপুর সাহিত্য একাডেমির বর্ষবরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৫, ২০২৬ | ১১:২১
Link Copied Successfully!
কেবল ক্যালেন্ডারের পাতা উল্টেই নয়, নববর্ষ আসে উৎসবে-আনন্দে; আসে মানুষে মানুষে মিলনের বার্তা নিয়ে। আর সেটিই দৃশ্যমান হলো চাঁদপুর সাহিত্য একাডেমির বর্ষবরণ অনুষ্ঠানে। যেখানে বয়স আর ধর্মের দেয়াল ভেঙে একটি দুপুর সবাই মেতেছিল ভ্রাতৃত্ব ও সম্প্রীতির জয়গানে। কথা, কবিতা, লোকজ গান আর একসাথে বসে পান্তা ভোজনের এই উৎসব জানান দেয়, নববর্ষ বাঙালির হাজার বছরের নিজস্ব সংস্কৃতি।চাঁদপুর সাহিত্য একাডেমি প্রতিষ্ঠার পর এবারই প্রথম এমন বর্ণাঢ্য পরিসরে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের ভেতরে ছিল ভিন্নতা, নতুনত্ব আর এক ধরনের আন্তরিকতা। যেখানে আনুষ্ঠানিকতার চেয়ে বেশি জায়গা করে নিয়েছিল পরস্পরের হৃদয়ের স্পর্শ।
মঙ্গলবার বেলা ১১টা, সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসীরউদ্দিন মিলনায়তন যেন ধীরে ধীরে পরিণত হয় এক উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চে। বাইরে বৈশাখের রোদ, আর ভেতরে শব্দের উষ্ণতা। একে একে জড়ো হন সাহিত্য একাডেমির সদস্য, কর্মকর্তা, কবি লেখক, গল্পকার, এবং বিভিন্ন বয়সের সাহিত্যপ্রেমীরা। বেলা সাড়ে ১২টা বাজতেই আগতরা খুলে বসেন– কথা, কবিতা আর গানের ঝুলি। আড্ডা শুরু হয়, তারপর তা গড়িয়ে পড়ে কবিতার পঙ্‌ক্তিতে, আবৃত্তির আবেগে, আর গানের সুরে। প্রান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কাজী রাসেল এবং তার দলের সংগীত পরিবেশনা মুহূর্তেই বদলে দেয় পুরো অনুষ্ঠানের রঙ। কখনো মাটির গন্ধ, কখনো ফোক, কাওয়ালী, বাউল, আবার কখনো শহুরে সুর। সব মিলিয়ে সাহিত্য একাডেমি হয়ে উঠে যেন এক বহমান বৈশাখী নদী।
সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশের সভাপতিত্বে এবং পরিচালক ও বর্ষবরণ উদযাপন পরিষদের আহ্বায়ক আশিক বিন রহিমের প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাইদুজ্জামান। তার কথায় উঠে আসে বর্ষবরণ উৎসবের ইতিকথা, সাহিত্য ও সংস্কৃতির ধারাবাহিকতা, নতুন প্রজন্মের দায়বদ্ধতা এবং বৈশাখের অন্তর্নিহিত চেতনা।
কথা, কবিতা পাঠ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য) মাইনুল ইসলাম মানিক, নির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মুখলেছুর রহমান ভূঁইয়া, কবির হোসেন মিজি, উজ্জ্বল হোসাইন, শেখ মহিউদ্দিন রাসেল। তাদের কথায় ফুটে ওঠে এই আয়োজনের প্রতি ভালোবাসা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত। এসময় আরো বক্তব্য রাখেন,  একাডেমির সাধারণ সদস্য ও সংগঠক লায়ন মাহমুদ হাসান খান, আবদুল গনিসহ আগত লেখকবৃন্দ। সংগীত পরিবেশন করেন তানজিদ কোতোয়াল।
দুপুরে রোদের তীব্রতা বাড়ার সাথে সাথে, ধীরে ধীরে স্তিমিত হয় শব্দ। তখন সবাই একসঙ্গে বসেন পান্তা ভোজনের আয়োজনে। যেখানে কোন দয়াল নেই, খাবারের প্লেটের ভিন্নতা নেই, কিংবা নেই কোন অতিথি। ধর্ম-জাত কিংবা বয়সের দেয়াল ভেঙ সবাই একসঙ্গে বসে অংশ নেয় পান্তা ভোজনে। আপ্যায়নের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নববর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুনাহার মুন্নি, মোখলেছুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব মুহাম্মদ হানিফ, সদস্য এএম সাদ্দাম হোসেন, আরিফুল ইসলাম শান্ত ও ইমরান শাকির ইমরু।
এসময় উপস্থিত ছিলেন, কবি ও লেখক ম. নূরে আলম পাটওয়ারী, মোঃ আউয়াল হোসাইন লিটন, মুহাম্মদ কাউসার আলম রুবি, খাইরুল আলম, জান্নাত আক্তার, শেখ আরিফ মহিউদ্দীন, তানিয়া ইসলাম, হযরত আলী রনি‌ প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার চাঁদপুরে ১শ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তার চেক বিতরণ