সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে আলোচনা মঙ্গলবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৯, ২০২৬ | ৮:৫৬
Link Copied Successfully!

জুলাই সনদ ও গণভোটের ফলাফল বাস্তবায়নের প্রস্তাব উত্থাপনে জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের কাছে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে বিরোধী দল। পরে স্পিকার আগামী মঙ্গলবার দিনের কর্মদিবসের শেষ দিকে এ বিষয়ে আলোচনার জন্য দুই ঘণ্টা বরাদ্দ দেন।

রোববার বিকালে সংসদের বৈঠকে প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে শফিকুর রহমান নোটিশটি সংসদে উত্থাপন করে এটি নিয়ে আলোচনা করার দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার আগে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুলতবি প্রস্তাবের বিধি নিয়ে প্রশ্ন তোলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রস্তাবটি ৬২ বিধি অনুযায়ী হয়নি। এটাকে যেভাবে তোলা হয়েছে তা ৬৮ বিধি সংশ্লিষ্ট। ওই বিধিতে মাত্র আধ ঘণ্টা আলোচনার সুযোগ রয়েছে। ৬২ বিধিতে আলোচনা করতে হলে প্রস্তাবটি সংশোধন করতে হবে।

এ সময় তিনি প্রস্তাবটি সংশোধন করবেন কিনা বিরোধীদলীয় নেতাকে প্রশ্ন রাখেন। এ ছাড়া আইন সংশোধনীর প্রয়োজন পড়ে এমন কোনো বিষয় মুলতবি প্রস্তাবে আলোচনা করা যায় না বলে ৬৩ বিধির বিধান তুলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পরে ডেপুটি স্পিকার ৩১ মার্চ বিষয়টির ওপর দুই ঘণ্টা আলোচনা হবে বলে সিদ্ধান্ত দেন। ডেপুটি স্পিকার সিদ্ধান্ত দেওয়ার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ফ্লোর চাইলে তিনি তাতে সাড়া দেননি।

বিজ্ঞাপন

ডেপুটি স্পিকার জানান, তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এরপরও সালাহউদ্দিন আহমদ বেশ কিছুক্ষণ সংসদে দাঁড়িয়ে থাকেন। তবে স্পিকার তাকে কোনও সময় না দিয়ে দিনের অন্য কার্যসূচিতে চলে যান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ