তারেক রহমানের বিএনপির কোন কর্মীর গায়ে হাত দিলে তকে ফরিদগঞ্জ ছাড়া করা হবে : সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৬ | ৭:৫১
Link Copied Successfully!

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, ফরিদগঞ্জে ধানের শীষ তথা বিএনপিকে হারিয়ে দেয়া হয়েছে। কে কিভাবে কী করেছে, তা আস্তে আস্তে সব বেড়িয়ে আসছে। কারচুপি করা হয়েছে। এছাড়া কারা দলের সাথে বেঈমানি করেছে, প্রতীকের ধানেরশীষের সাথে মুনাফেকি করেছে, তারা চিহ্নিত। আর কারা নির্বাচনের আগে নিজের কেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে বড়ো বড়ো কথা বলেছেন, কিন্তু ব্যর্থ হয়েছেন তারাও চিহ্নিত। তাই তারা সর্তকও সাবধান হয়ে যান।

তারেক রহমানের বিএনপির কোন কর্মীর গায়ে হাত দিলে তকে ফরিদগঞ্জ ছাড়া করা হবে। এতদিন সহ্য করেছি, আর সহ্য করবো না।

ফরিদগঞ্জে দলকে নতুন ভাবে সাজানো হবে। যারা ব্যর্থ, তাদের পরিবর্তে ত্যাগী ও পরিক্ষিত এবং যারা দলের জন্য সর্বোচ্চ বিলিয়ে দিতে প্রস্তুত তাদের নিয়েই ফরিদগঞ্জের আগামীর বিএনপি পথচলা শুরু হবে। বিএনপির প্রতি যারা বিশ্বাস ভঙ্গ করেছেন, তাদের স্থান বিএনপিতে হবে না।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন।

উপজেলা সদরের মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবকে যুহ্মআহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মজিবুর রহমান দুলাল, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি লায়ন মো. আল আমিন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক মহসীন মোল্লা, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান, পৌর বিএনপির বিল্লাল হোসেন কোম্পানী, টুটুল পাটওয়ারী, হাবিবুর রহমান রুবেল, সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি