ব্লাড ক্যান্সারে হাইমচর থানার ওসি মহিউদ্দিনের মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৩১, ২০২৫ | ৯:১৪
Link Copied Successfully!
কয়েকমাস ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন (৪২)। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে হাইমচর উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মহিউদ্দিন সুমনের শারীরিক অসুস্থতা ধরা পড়ে গত মে মাসে। পরীক্ষা-নিরীক্ষার পর তার ‘অপঁঃব বষড়রফ খবঁশবসরধ’ রোগটি নিশ্চিত হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ এবং পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল।

প্রয়াত ওসি সুমন কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি ১৭ অক্টোবর ২০২৪ সালে হাইমচর থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন এবং যোগদানেরপর থেকেই হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেআসছিলেন।

বিজ্ঞাপন

হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম তার সহকর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, পুরো হাইমচর থানায় শোক বিরাজ করছে।

পারিবারিকসূত্রে জানা যায়, শুক্রবার বাদ এশা তার নিজ এলাকা কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এক শোক বার্তায় মো. মহিউদ্দিন সুমনের মৃত্যুতে জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা