আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: ইসরায়েলি সেনাবাহিনী

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৯, ২০২৫ | ৮:৩৭
Link Copied Successfully!

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা আবারও ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সেসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে। সেই সঙ্গে তারা জনগণকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আমরা ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছি। প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেগুলো প্রতিহত করতে কাজ করছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইসরায়েলের বিরসেভা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্রগুলো শহরের সোরোকা হাসপাতাল ও মধ্য ইসরায়েলের একটি বেসামরিক জনবসতিতে আঘাত হানে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের এই হামলায় অন্তত ১৩৭ জন বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের হামলায় বৃহস্পতিবার (১৯ জুন) ইসরায়েলে ৮৯ জন আহত হয়েছেন। বাণিজ্যিক রাজধানী তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় আহত হন তারা।

জর্ডান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু না হলেও পাশে থাকা একটি সামরিক স্থাপনায় আঘাতের পর সেই বিস্ফোরণের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও দাবি করেছে, লক্ষ্য ছিল হাসপাতালের পাশের একটি ‘সংবেদনশীল’ সামরিক ও গোয়েন্দা স্থাপনা, যা সোরোকা হাসপাতালের পাশে গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত। সোরোকা হাসপাতালটি বর্তমানে গাজা যুদ্ধক্ষেত্র থেকে আহত সেনাদের চিকিৎসায় ব্যবহৃত হয় বলে জানা যায়।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা, এএফপি

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি