ইরান ২০০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে, নিহত ১৩: ইসরায়েল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ১৫, ২০২৫ | ৮:৫৫
Link Copied Successfully!

ইসরায়েলে ইরানের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা অন্তত ১৩। আজ রোববার ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে আল জাজিরার লাইভে বলা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলে ইরানের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৮০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহতদের মধ্যে ৯জনের অবস্থা গুরুতর এবং বাকিদের সামান্য বা মাঝারি আঘাত রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ২০০টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে, দেশের ২২টি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮০ জনে। আহত হয়েছেন আরও অনেকে। আল জাজিরা জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইরানে দেড় শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রে বোমা হামলার ঘটনাও ঘটেছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত ৩০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স)। হামলা চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্রঘাঁটিতেও।

গত ১৩ জুন ভোররাত ৩টার দিকে ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। ওই হামলা এখনো অব্যাহত রয়েছে। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি