হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে চুরি যাওয়া চাইনিজ রাইফেল ও হাতবোমা উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ১৩, ২০২৫ | ১০:০৭
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া চাইনিজ রাইফেল, দেশীয় অস্ত্র, গুলি এবং স্থানীয়ভাবে তৈরি একটি হাতবোমা।
মঙ্গল বার (১৩ মে) বিকেলে উপজেলার বলাখাল নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্যদের সঙ্গে হাজীগঞ্জ থানা পুলিশ একটি সমন্বিত দল অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে একটি পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় বিপজ্জনক এসব অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি ৭.৬২ মিঃমিঃ চাইনিজ রাইফেল, যা পূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (CMP) থেকে চুরি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ১টি স্থানীয়ভাবে তৈরি ৭.৬২ মিঃমিঃ রাইফেল, ১ রাউন্ড রাইফেল অ্যামুনিশন এবং ১টি স্থানীয়ভাবে তৈরি হাতবোমা।
অভিযান শেষে  আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গুলি হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, “পরিত্যক্ত স্থান থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপরাধীরা কোনো বড় ধরনের কর্মকাণ্ডের পরিকল্পনায় এগুলো মজুদ করেছিল। উদ্ধারকৃত সব আলামত থানায় আনা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, “অস্ত্রগুলো যেহেতু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাই এখন তদন্ত করে দেখা হচ্ছে, এগুলোর সঙ্গে স্থানীয় কোনো সন্ত্রাসী চক্রের সম্পৃক্ততা আছে কি না।”

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ