কচুয়ায় বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | ৬:১৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে দুইশত পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বর‌ইগাঁও গ্রামে দুইশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৫ লক্ষ টাকার সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাহ্ধসঢ়;হার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রবিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সংগঠনের সাবেক সভাপতি মোঃ মাসুদ আলম,সাধারণ সম্পাদক মকবুল হোসাইন, কাদলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোশারফ হোসেন,বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠন ২০০৯ সাল থেকে সামাজিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এ সংগঠন প্রতিষ্ঠার লগ্ন থেকে প্রবাসী, ব্যবসায়ী ও এলাকার সার্বিক সহযোগিতা সামাজিক,মানবিক, দুর্যোগ, ধর্মীয়, শিক্ষা, স্বাস্থ্য,কর্মসংস্থান কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা দান অনুদান দিয়েছেন।

বিজ্ঞাপন

বিশেষ করে, বর‌ইগাঁও যুব উন্নয়ন সংগঠন মানবিক ও সামাজিক দুস্থ ও প্রতিবন্ধী জীবিকা নির্বাহ করার জন্য আর্থিক সহযোগিতা করছেন। ধর্মীয় কার্যক্রমে ওয়াজ মাহফিল ও ধর্মীয় সেমিনার প্রোগ্রামসহ বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় সংগঠনের পক্ষ থেকে অনুদান দিয়ে আসছেন। শিক্ষা কার্যক্রমে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা ভাতা, মেধাবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ ও শতভাগ শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। কর্মসংস্থান বৃদ্ধি করা,বেকারত্ব দূর করা ও কৃষকদের মধ্যে বিভিন্ন মেয়াদে সুদমুক্ত ২০ লক্ষ টাকা ঋণ দিয়েছেন। চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল ক্যাম্প, বিনামূল্য চিকিৎসা প্রদান কার্যক্রম পরিচালনা করে
আসছেন।

এছাড়াও সংগঠনটি মহামারী করোনার সময় অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাম্প্রতিক সময় ২০২৪ সালে ভয়াবহ বন্যায় কুমিল্লা,লাকসাম ও কচুয়া পিপুলকরা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে নগদ অর্থ ১০ লক্ষ টাকা, চিকিৎসা প্রদান, খাবার বিতরণ ও বস্ত্র বিতরণ করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ