কচুয়ায় আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | ৬:০৯
Link Copied Successfully!

কচুয়া উপজেলার উত্তর আকানিয়া সামাজিক সংগঠন আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার আকানিয়া বিশ্বরোড মোড় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আসন্ন মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দুই শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, চিনি,মুড়ি, ডাল ও তেলসহ অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করেন।

সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো.মফিজুল ইসলাম পাটোয়ারী।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সভাপতি হাবিবুল বাশার, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডা.জাকির হোসেন, সাচার কলেজের সহকারী অধ্যাপক ন‌ওশের আলম মুন, প্রবাসী-কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার পাঠান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, সোহেল শেখ প্রমুখ।

 

এ সময় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের সহসভাপতি হাবিব ফকির,কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম প্রধান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, কার্যনির্বাহী সদস্য সোহেল রানা, আহসান উল্লাহ, সেলিম মিয়াজী সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ।

বিজ্ঞাপন

 

ইফতার সামগ্রী বিতরণ শেষে এক প্রতিক্রিয়া সংগঠনের সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠন । ভবিষ্যতেও তাদের এই
কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন,প্রতিবন্ধী, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি সবসময় নিয়োজিত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ