শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে আসামীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২৪ | ১২:০১
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে গ্রেফতার এড়াতে দিঘিতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে এক সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় হযরত শাহরাস্তি (রহঃ) মাজার দিঘিতে জাল ফেলে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে পৌরসভার ৬ নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র ছফিউল্লাহ প্রকাশ ছবু(৬৫)-এর বিরুদ্ধে একটি মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা থাকায় শাহরাস্তি থানার এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সসহ তাকে গ্রেফতারে অভিযান চালায়।

এসময় গ্রেফতার এড়াতে সে শাহরাস্তি মাজারের দিঘিতে ঝাঁপ দেয়। সাথে সাথে পুলিশ তাকে
উদ্ধারে পানিতে ঝাঁপ দিলেও সে পানির গভীরে তলিয়ে যায়। এক পর্যায়ে এলাকার লোকজন দিঘিতে জাল ফেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

বিজ্ঞাপন

পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আঃ কুদ্দুস রানা জানান, তারা বিকেলে স্থানীয় একটি বিষয় নিয়ে এলাকার লোকজনের সাথে নিহত ছফিউল্লাহসহ একটি বৈঠকে বসেন। ছফিউল্লাহ বৈঠক থেকে বের হলে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালায়। ওইসময় সে দিঘিতে ঝাঁপ দিলে পানির নিচে তলিয়ে যায়।

পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এলাকাবাসী নৌকা ও জাল ফেলে ছফিউল্যাহকে উদ্ধারে চেষ্টা চালায়। এক পর্যায়ে মাছ ধরার জাল দিয়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

সূত্র : চাঁদপুর টাইম্স

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা