
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা
Link Copied Successfully!


দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলিতে মইনুদ্দিন নামে এক বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) মধ্যরাতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরের অদূরে স্টার্ডহাম এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্টার্ডহাম এলাকায় একটি মদের বার পরিচালনা করতেন মইনুদ্দিন। সোমবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত ওই প্রতিষ্ঠানে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত মইনুদ্দিনের দেশের বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। এ ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।





























