সম্পত্তিগত বিরোধ: মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৪ | ৬:৩৩
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবা আবদুস সোবহান প্রধান (৫০) নিহত হয়েছে। বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া আমতলা গ্রামের প্রধানীয়া বাড়ীতে  ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুস সোবহান প্রধান ( ৫০) মৃত আমির বক্স প্রধানের ছেলে। ঘাতক ছেলে  নোমান হোসেন প্রধান (২৮) সম্প্রতি সৌদি থেকে দেশে ফিরেন।  ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
হাসপাতাল ও এলাকাবাসী জানায়,  বাড়ীর জায়গা- সম্পত্তি ভাগবাটোয়ারা নিয়ে পারিবারিক কলহ চলছে। তার ৩ ছেলের  মধ্যে দ্বিতীয় ছেলে সৌদী প্রবাসী নোমান হোসেন প্রধান। তার নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য তার বাবাকে চাপ সৃষ্টি করে। এ নিয়ে বাপ- ছেলের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে নোমান হোসেন প্রধান তার বাবার বুকে আঘাত করে। ভাতীজাসহ বাড়ীর লোকজন তাকে দ্রুত উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবা খুনের বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দেয়া হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত