চাঁদপুরে ১৫ দিনে সাপের কামড়ে আহত অর্ধশত, একজনের মৃত্যু 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৪ | ৫:০৭
Link Copied Successfully!
বর্ষার শেষ মৌসুমে চাঁদপুরে বিষধর সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে সাপে কাটা রোগীরা চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। গত এক অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অর্ধশত সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুসহ ১১ জন সাপের কামড়ে আক্রান্ত হয়।
বুধবার দুপুর পর্যন্ত ১১ জন চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে যান। তাদের মধ্যে একজন মারা যায়। নিহত ব্যাক্তি চাঁদপুর সদরের মহমায়া এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে বাসেদ পাটওয়ারী (৭০) । তাকে বিষধর সাপে ছোবল দিয়েছে বলে জানান চিকিৎসক।
২৪  ঘন্টায় হাসপাতালের দেয়া তথ্যমতে সাপের ছোবলে আক্রান্তরা হলেন, মতলব দক্ষিণের সাগর (৩৪), সাপদী গ্রামের মৃত নেওয়াজের ছেলে আব্দুল হাকিম (৫৬), দক্ষিণ বালিয়া বাখরপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর খান (৩২), মতলব দক্ষিন বড়দিয়া আড়ং বাজারের কাদিরের ছেলে সাগর (৩০), ফরাক্কাবাদ গুলিশা গ্রামের আব্দুর সিদ্ধান্ত রহিমের ছেলে আমিন (৫২), বাবুরহাট এলাকার মিজানুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২০), চাঁদপুর সদরের সফরমালি দাসাদি গ্রামের সেলিমিয়ার স্ত্রী শাহানা (৫৭), ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের শাহজান মিয়ার স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও মতলব লানির উপজেলার ওমর গাজী (৩২)।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. বেলাল হোসেন বলেন, সাপের ছোবলের ৪/৫ ঘন্টার মধ্যে সরকারি হাসপাতালে আসতে হবে।  হাসপাতালে রাসেলস ভাইপারের কামড়ে আহত রোগী না পাওয়া গেলেও অধিকাংশরাই বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন। সাপের কামড়ে আহতদের ওজা-কবিরাজের কাছে না নিয়ে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে আসার পরামর্শ তাদের।

 

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব