হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশু’সহ দুই জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৪ | ১০:৪৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে গাছ থেকে পড়ে ও পানিতে ডুবে শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।

 

সোমবার উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামে গাছ থেকে পড়ে মো. মজিবুর রহমান (৫০) ও হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের আবুল হাসানাত (৭) নামের এক শিশু মারা যায়।

বিজ্ঞাপন

গাছ থেকে পড়ে মারা যাওয়া মো. মজিবুর রহমান লোধপাড়া গ্রামের মরহুম বজলুল রহমানের ছেলে এবং পানিতে ডুবে মারা যাওয়া শিশু মো. আবুল হাসানাত সুবিদপুর গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে। এই ঘটনা স্ব-স্ব পরিবার ও নিকট আত্মীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, এ দিন বিকালে মজিবুর রহমান বসতঘরের পাশে ডাল কাটতে গাছে উঠেন। এসময় অসাবধানতাবশত তিনি পা পিছলে গাছ থেকে পড়ে বসতঘরে চালে এবং চাল থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন বিকালে বাড়িতেই খেলাধূলা করছিলো শিশু আবুল হাসানাত। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে এবং সে ঘরে ফিরে না আসাই পরিবারের সদস্যরা ও বাড়ির লোকজন খুঁজতে বের হন। একপর্যায়ে নিজ বাড়ির পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম বলেন, হাসপাতালে আমরা মজিবুর রহমান ও শিশু হাসানাতকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আনার পূর্বেই তারা মারা গেছেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব