ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত হলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে: বিল্লাল হোসেন মিয়াজী

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৪ | ৮:৩৫
Link Copied Successfully!

“যখনই আমরা মানুষের কাছে আসতে চেয়েছি, তখনই আমাদের উপর নানান অপবাদ দেওয়া হয়েছে। গোপন মিটিংয়ের অজুহাত দিয়ে বিয়ের আসর থেকেও আমাদের ভাইদের তুলে নেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে আমাদের ভাইবোন বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে। ওরা একটা পথ বন্ধ করেছে, আল্লাহ আমাদের জন্য দশটা পথ খুলে দিয়েছেন। তারই প্রমাণ আজকের এই পট পরিবর্তন। বিবেক কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ভোটাধিকার হরনসহ জুলুমের প্রতিবাদ স্বরুপ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জামায়াত আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে সমাজ পরিবর্তন করতে চায়। ন্যায়ের সমাজ প্রতিষ্ঠিত হলে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই জামায়াতের পতাকা তলে নির্দ্বিধায় ঐক্যবদ্ধ হোন।”

ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর-৪ আসনের সম্ভাব্য প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী। মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আবু তাহের তালুকদারের সভাপতিত্বে এবং পৌরসভা জামায়াতের যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, “দেশে উন্নয়নের অধিক দূর্নীতি হয়েছে। আমরা একটি দুর্নীতিমুক্ত, সুখী, সমৃদ্ধ, জনকল্যাণমূলক বাংলাদেশ গড়তে চাই। যারা আল্লাহকে প্রকৃত অর্থেই ভয় করে তাদের কাছেই দেশ এবং দেশের মানুষ নিরাপদ। দেশে সৎ, খোদাভীরু, দক্ষ নেতৃত্বের সংকট। সে সংকট পূরণে কাজ করছে জামায়াত। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই স্লোগান জনে জনে, ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

বিজ্ঞাপন

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, ফরিদগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত আমীর আবুল হোসাইন, সাবেক আমীর আব্দুল মান্নান খান, ইউনুছ হেলাল, পৌরসভা জামায়াতের আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, পৌরসভা কর্মপরিষদ সদস্য শাহ মো. মহিবউল্যাহ, চাঁদপুর শহর জামায়াতের সাধারণ সম্পাদক মো. শেখ বেলায়েত হোসেন, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা সভাপতি মহররম আলী, সাবেক সভাপতি আকরামুল ইসলাম, ফরিদগঞ্জ শহর সভাপতি মাহমুদ মীর প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব