ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪ | ৬:৪০
Link Copied Successfully!
ফরিদগঞ্জে আর্নিকা বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ময়না-তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের কবিরাজ বাড়ীর মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী।
জানা গেছে, প্রায় দেড় বছর পুর্বে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের পুর্ব পোয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদিরের সাথে পাশ্ববর্তী রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মৃত হাজী আজাদ’র মেয়ে আর্নিকা বেগমের বিয়ে হয়। এর কিছুদিন পর জীবিকার তাগিদে আব্দুল কাদির মালয়েশিয়া পাড়ি দেন।
ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো.দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আর্নিকা বেগমের মরদেহ তার স্বামীর বাড়ীর টিনশেড বসতঘর থেকে ঝুলন্তবস্থায় উদ্ধার করা হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন কারনে পারিবারিক কলহের জের ধরে আর্নিকা আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, ঘটনাস্থল থেকে আর্নিকা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা